মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
জীবননগরে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

জীবননগরে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক দেলোয়ার হোসেন লক্ষ্মীপুর গ্রামের ছমির উদ্দিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রাতে পরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দেলোয়ার হোসেনের নিজ বসতঘরে দেহ তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী