মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন প্রতিযোগিতা

চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় ও সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে সদর উপজেলার ৪৫টি স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


মোট ১৯টি বিষয়ে চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন। গান, নৃত্য, কবিতা আবৃত্তি, গজল, নাটকসহ নানান বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ভরপুর।


প্রতিযোগিতার সার্বিক সমন্বয় ও পরিচালনার দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আয়েশা আক্তার রিক্তা, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও জেলা শিল্পকলা একাডেমির সংগীতশিল্পী মাসুদ রানা লিটন, সংগীত শিক্ষক আব্দুস সালাম তারা, আলমডাঙ্গা আলিম মাদ্রাসার প্রভাষক আরিফুল ইসলাম হাওলাদার, রাশেদাল ইসলাম মসজিদের ইমাম, খতিব মাওলানা ইকবার হোসেন প্রমুখ। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রভাষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার ফলাফল ঘোষণার মাধ্যমে উপজেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহের এ কর্মসূচির সমাপ্তি ঘটে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী