মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আইনজীবীর সহকারী শাহিনের জন্য দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় আইনজীবীর সহকারী শাহিনের জন্য দোয়া মাহফিল

চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী সহকারী সমিতির সদস্য শাহিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সহকারী (মোহরার) সমিতির টিনসেড মিলনায়তনে জেলা আইনজীবী সহকারী সমিতির উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় ছিলেন চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির  সভাপতি অ্যাড. মারুফ সারোয়ার বাবু, সেক্রেটারি অ্যাড. মানি খন্দকার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. এম এম শাজাহান মুকুল, অ্যাড. আব্দুল মুকিম, অ্যাড. ইমতিয়াজ হোসেন উজ্জ্বল, অ্যাড. শাহ জামাল, আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান ও সেক্রেটারি খাইরুল ইসলাম, আইনজীবী সহকারী আকুব্বার হোসেন, মুলুক চাঁদ, আব্দুস সালাম, রাসেল মিয়া, শরীফ উদ্দিন জোয়াদ্দার, অফিস সহায়ক সোহাগ, তুহিন প্রমুখ। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি শাহিন (৪০) ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী