গাংনীতে পুলিশ পরিচয়ে অস্ত্র ধরে ইউপি সদস্যকে অপহরণের অভিযোগ
- আপলোড তারিখঃ
১৩-১১-২০১৭
ইং
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে পুলিশ পরিচয় দিয়ে রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাসানুজ্জামানকে (৩২) অপহরণের অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যার পর চাঁদপুরের একটি চায়ের দোকান থেকে তাকে তুওল যায়। এসময় মাইক্রেবাসযোগে আসা ৭/৮ জন নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। অপহৃত হাসানুজ্জামান রাইপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য ও চাঁদপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় হাসান মেম্বার গ্রামের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাস এসে সেখানে অবস্থান করে। এ সময় মাইক্রোবাস থেকে ৭/৮ জন সাদা পোশাকধারী ব্যক্তি নেমে হাসানকে জাপটে ধরে মাইক্রোবাসে তোলে। এ সময় ওই চায়ের দোকানে বসে থাকা কয়েকজন সাধারণ মানুষ আটকের বিষয়টি জানতে চাইলে, অস্ত্র ধরে সবাইকে যেখানে আছেন সেখানে থাকেন আমরা পুলিশের লোক, উঠলে গুলি করবো। এরপর হাসানকে তুলে নিয়ে চলে যায়।
এদিকে, খবর পেয়ে হাসানের পরিবারের লোকজন গাংনী থানা পুলিশ ও মেহেরপুর ডিবি পুলিশের সাথে যোগাযোগ করে। এ সময় হাসানকে পুলিশ প্রশাসনের কেউ আটক করেনি বলে জানায় তারা। হাসানের বোন আফরোজা খাতুন বলেন, আমার ভাই খুব সাধারণভাবে জীবনযাপন করত। তার সঙ্গে কারো কোন বিরোধও ছিল না। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ইউপি সদস্য হাসানকে গাংনী থানা পুলিশের কেউ আটক করেনি।
কমেন্ট বক্স