মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত ফজলুর হকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত ফজলুর হকের মৃত্যু

জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত ববি নার্সারির স্বত্বাধিকারী ফজলুর হক (ফজু) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আঁশতলা পাড়ার বাসিন্দা। জানা গেছে, গত সোমবার সকালে বাঁকা ব্রিক ফিল্ডের সামনে একটি মিনি পিকআপের ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন ফজলুর হক। দুর্ঘটনায় তার মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


ফজলুর হকের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, ব্যবসায়ী মহলসহ জীবননগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী