মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ০৯-০১-২০২৬ ইং
জীবননগরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জীবননগরে উৎসবমুখর পরিবেশে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীধের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমীন। অনুষ্ঠানে সঞ্চালনা করে জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী