সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে শিশু আহত : রেফার্ড

  • আপলোড তারিখঃ ১৩-১১-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে শিশু আহত : রেফার্ড
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে নাহিদ (৮) নামের শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নাহিদের অবস্থা অবনতি হওয়ায় রাজশাহী রেফার্ড করেন কর্তব্যরত চিকিতসক। শিশু নাহিদ  দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আমিনুলের ছেলে। জানা গেছে, গতকাল দামুড়হুদা উজিরপুরে এক আত্মীয়ের বাসার ছাদে উপরে খেলছিল। হঠাত খেলতে খেলতে পা পিছলে নিচে পড়ে যায়। এতে শিশু নাহিদ গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিতসক বলেন, নাহিদের অবস্থা আশংকাজনক। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। তাকে উন্নত চিকিতসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড