মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানে জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে মোট ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ. এস. এম. শাহানেওয়াজ মেহেদীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণে শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মেসার্স হক এন্টারপ্রাইজের মালিক মিজানুর রহমানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হলুদ পট্টি এলাকার দিহান-সোহান স্টোরকে সতর্কতামূলকভাবে ১০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী