মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় দুই ‘ছাগল চোর’ আটক

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২৬ ইং
দামুড়হুদায় দুই ‘ছাগল চোর’ আটক

দামুড়হুদায় ছাগল চুরির অভিযোগে দুজন চোরকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। আটকৃত শ্রী সজীব অধিকারী (২৫) কালীগঞ্জ থানার অন্তর্গত পাঁচকাহনীয়া গ্রামের নির্মল অধিকারীর ছেলে সজীব ও আরামডাঙ্গা পূর্বপাড়ার কাওসার আলীর ছেলে সবুজ। গতকাল মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার কাওসার আলীর ছেলে সবুজকে ছাগল চুরির অভিযোগে জনতার হাতে আটক হয়। পরে উৎসুক জনতা সবুজকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশি সব সোপর্দ করে। পরে সবুজের দেওয়া তথ্য মতে কালীগঞ্জ থানার অন্তর্গত পাঁচকাহনীয়া গ্রামের নির্মল অধিকারীর ছেলে শ্রী সজীব অধিকারীকে আটক করে দামুড়হুদা মডেল থানার পুলিশ। তার বিরুদ্ধেও পূর্বে চুরি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।


এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, আটকৃত দুজনের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করা হয়েছে এবং গতকালই তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী