জীবননগরে আকিজ মটরসের শো-রুম উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে জীবননগর আকিজ শো-রুমের ডিলার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা বিল্লাল হুসাইন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি (একাংশ) এম আর বাবু, সাধারণ সম্পাদক (একাংশ) নুর আলম, বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মফিজুর রহমান খান, সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।
জীবননগর অফিস