মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্রাক-আলমসাধু সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় ট্রাক-আলমসাধু সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

আলমডাঙ্গায় বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই মোড় সংলগ্ন মাধবীতলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাছবাহী আলমসাধুর চালক জহুরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগান মাঠপাড়া গ্রামের শামসুল হক ফরাজির ছেলে। আহত চালক জহুরুল হক একই গ্রামের আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে।


স্থানীয় বাসিন্দা ফরজ আলী বলেন, মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর থেকে মাছ বোঝাই একটি আলমসাধু আলমডাঙ্গার দিকে যাচ্ছিলো। পথের মধ্যে মাধবীতলা এলাকার একটি বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে আলমসাধুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই ব্যবসায়ী মোহাম্মদ আলীর মৃত্যু হয়।


স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। আলমডাঙ্গার মুন্সিগঞ্জফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। চালক ও ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী