মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৬ ইং
আলমডাঙ্গা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া

আলমডাঙ্গা মারকাযুল উলূম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে আলমডাঙ্গা মারকাযনগর মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর মনিরামপুরের মাসনা মাদ্রাসার মহাপরিচালক শায়খুল হাদিস আল্লামা মুফতি ইয়াহইয়া সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামাত বারাতুহুম দেওবন্দের আল্লামা মুফতি ইউসুফ তাওলাভী।


বিশেষ অতিথি ছিলেন ঢাকার শায়খুল হাদিস মুফতি আব্দুর রহমান কাসেমী, হাফেজ মাওলানা আসাদুজ্জামান কাসেমী, মাওলানা আবু দাউদ, মুফতি জুনাইদ আল হাবীব, হাফেজ মাওলানা আবু তৈয়্যব কাসেমী, মুফতি হাফিজুর রহমান, মুফতি মোস্তফা কামাল কাসেমী ও মুফতি হাফিজুর রহমান কাসেমী। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আব্বাস উদ্দিন। আনুষ্ঠানিকভাবে ১৫ জন কুরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়। কুরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী