মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ এবং নিশ্চিন্তপুর ও কুলতলা গ্রামে পৃথকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এদিন ১৫০ জন নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক হামিদুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এনডিসি) মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ইউনিট সেক্রেটারি মো. হামিদুর রহমান, ইউনিট অফিসার শেখ মাহামুদুন নবী, কার্যনির্বাহী কমিটির সদস্য আল মাসুম বাবু, উপদেষ্টা-১ মো. জাহাঙ্গীর আলম, উপযুব প্রধান-১ মো. রকিবুল ইসলাম, উপযুব প্রধান-২ মো. হাবিবুর রহমান।


এছাড়া উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সদস্য ও সাবেক ইউপি সদস্য শহিদুর রহমান, মোস্তাফিজুর রহমান সোনা, সিনিয়র সদস্য ও পল্লী চিকিৎসক খন্দকার মো. মিজানুর রহমান, মীর মকলেছুর রহমান টজো, মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, সফিকুর রহমান সাবু, গোলাম রসূল, আব্দুল মফুর, শফিকুর রহমান হাবু, মোল্লা রকিব উদ্দীনসহ রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্য ও স্থানীয় ভুক্তভোগীরা।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী