মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২৬ ইং
দর্শনায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আইনশৃঙ্খলা বিষয় এবং দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের সাথে দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল।


এসময় দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, জাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ দর্শনার আইনশৃঙ্খলা, চুরি, ডাকাতি যাতে না হয়, সে বিষয় নবাগত ওসিকে সজাগ থেকে কাজ করার আহ্বান জানান। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে বেশ কিছু পরার্মশ প্রদান করেন।


এসময় নবাগত ওসি মেহেদী হাসান উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা প্রদান করার জন্য বলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসিম রয়েল, সাব্বির আলিম, ইমতিয়াজ রয়েল, শ্রী কমল চন্দ্র বাঁধন, রিফাত রহমান, আব্দুল হান্নানসহ সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী