দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছিতে ইরি মৌসুমে ধান চাষের লক্ষ্যে কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির উদ্যোগে সেচ কার্যক্রম শুরু হচ্ছে। আজ মঙ্গলবার থেকে বোরিংয়ের মাধ্যমে জমিতে পানি সরবরাহ করা হবে। চলমান শৈত্যপ্রবাহ ও তীব্র শীত উপেক্ষা করেই কৃষকেরা মাঠে নেমে পড়েছেন। সমিতির হিসাবরক্ষক শাহারী হেলাল ঝলক জানান, চলতি মৌসুমে সমিতির আওতাধীন ১২টি বোরিংয়ের মাধ্যমে প্রায় এক হাজার ৭০০ বিঘা জমিতে ইরি ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেচ কার্যক্রম শুরু হওয়ায় এলাকার কৃষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বেড়েছে। তিনি আরও বলেন, সময়মতো সেচ সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে চলতি ইরি মৌসুমে ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদক কুড়ুলগাছি