দর্শনা অফিস/ প্রতিবেদক, হাটবোয়ালিয়া:
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দর্শনায় শোকসভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার দর্শনা বাসস্ট্যান্ড মসজিদের সামনে দর্শনা পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপি শাখার উদ্যোগে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
দর্শনা পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপি শাখার সাংগঠনিক সম্পাদক নাজিম আহম্মেদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহরুল ইসলাম মাস্টার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, সাবেক প্যানেল মেয়র শরীফ উদ্দিন, সমন্বয়ক মালেক মন্ডল, বিএনপি নেতা ফজলুর রহমান সিআইসি, আজগার আলী, আশাদুল ইসলাম মোল্লা, কামরুজ্জামান মণ্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে প্রায় দেড় হাজার দরিদ্র, দিনমজুর, ভ্যানচালক ও পথচারীর মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শনা পৌর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
এদিকে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া-হাঁটুভাঙ্গা ২ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় তিনি আজীবন নিরলসভাবে সংগ্রাম করে গেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখেও তিনি কখনো আপস করেননি। তাঁর ত্যাগ, আদর্শ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ খোকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন ও মিজানুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি আয়ুব কসাই, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হুদা সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল হুদা, বর্তমান সভাপতি ইমন আলী, জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা এবং সাবেক ইউপি সদস্য আলিহিম মেম্বার।
আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছবিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি কমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লিটন আলী, প্রচার সম্পাদক সেলিম রেজা, কৃষিবিষয়ক সম্পাদক মিণ্টু আলী, ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আ. আলিম, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, মহিদুল ইসলাম, আবুল কালাম, সাধন বিশ্বাস, জামিল, শুভ, তুষার, মিঠু, বাশা, সজিব, শিলন, মহন, লালচাঁদ, শামিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুর্শিদ কলিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন ওলামা দলের সিনিয়র সহসভাপতি আবু নাছের।
সমীকরণ প্রতিবেদন