আলমডাঙ্গা স্টেশন পাড়ার বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী মুক্তা পরিবহনের স্বত্ত্বাধিকারীরা নুরুল ইসলাম নুরু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল রোববার সকাল ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত কুষ্টিয়া নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে স্টেশন পাড়ার বাসিন্দাসহ আলমডাঙ্গা বাস ট্রাক মালিক সমিতির কর্মকর্তা, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সাংগাঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ, মসজিদ মার্কেটের ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ তাকে এক নজর দেখতে ছুটে আসেন। গতকাল রাত ৮টায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
আলমডাঙ্গা অফিস