চিহ্নিত তিন মাদকব্যবসায়ীসহ আটক ৪
- আপলোড তারিখঃ
১৩-১১-২০১৭
ইং
আলমডাঙ্গায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় তিন মাদকব্যবসায়ী ও এক মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পুলিশের অব্যাহত মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে গতকাল তাদের আটক করা হয়। জানা গেছে, গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধি অভিযান পরিচালনা করে। এ অভিযানের আগে আলমডাঙ্গায় মাদকব্যবসায়ী ও মাদকসেবীদের সতর্ক করে মাইকিং করা হয়। মাদকবিরোধি এ মহড়া শেষে শহরের বিভিন্ন মাদকের ডেরায় অভিযান চালায় পুলিশ। সে সময় তিন মাদকব্যবসায়ীকে আটক করে। এরা হল- স্টেশনপাড়ার মৃত মহর আলীর ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম সপু (৪০), মজিবর রহমানের ছেলে স্বজন আলী (২১) ও গোবিন্দপুরের তমালতলার মৃত দবির উদ্দীনের ছেলে সোহেল আলী (৩০)। এছাড়া সন্ধ্যায় পুলিশ শহরের চারতলা মোড় থেকে মিলন নামের এক মাদকসেবীকে আটক করে। মিলন কালিদাসপুরের রমজান আলীর ছেলে। থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদের নির্দেশে মাদক বিরোধি মহড়া ও অভিযানে অংশগ্রহণ করেন আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান, এসআই একরাম, এসআই মহব্বত, এসআই জিয়াউল হক, এসআই শাখাওয়াত, এসআই জাকির, এসআই গিয়াস, এসআই সাইফুল ইসলাম, এএসআই খালিদ, এএসআই হুমায়ন, এএসআই নজরুল, এএসআই শফিক ও এএসআই সাইফুল।
কমেন্ট বক্স