মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় শহিদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা

আহ্বায়ক রানা ও সদস্যসচিব সাইফুল ইসলাম
  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২৬ ইং
দামুড়হুদায় শহিদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা

দামুড়হুদা উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় জেলা কমিটির উদ্যোগে এবং উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে ডুগডুগি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩১ সদস্যবিশিষ্ট দামুড়হুদা উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে তারিফুল ইসলাম রানা এবং সদস্যসচিব হিসেবে সাইফুল ইসলাম মাস্টার মনোনীত হন।


অনুষ্ঠানে জেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক আসাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সুজন। বিশেষ অতিথি ছিলেন জেলার ভারপ্রাপ্ত সদস্যসচিব খন্দকার হারুন অর রশিদ সুমন, যুগ্ম আহ্বায়ক শাফায়াত হোসেন উজ্জ্বল, বিপ্লব হোসেন, জীবননগর উপজেলা শাখার আহ্বায়ক বশির উন নাজির, সদস্যসচিব হাসান ইমানসহ নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।


সভায় বক্তারা বলেন, শহিদ জিয়া স্মৃতি সংসদ ১৯৮২ সালে এরশাদ শাসনামলে প্রতিষ্ঠিত হয়। সে সময় যখন ব্যানার নিয়ে আন্দোলন করা কঠিন ছিল, তখন এই সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদের ব্যানারে রাজপথে মিছিল, সভা ও সমাবেশ করেছে এবং এরশাদ সরকারের পতনে ভূমিকা রেখেছে। পরবর্তীতে ১৯৯৭ সালে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়।


বক্তারা আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে চুয়াডাঙ্গা-০২ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা করতে হবে। সভা শেষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান তিতাস, যুগ্ম আহ্বায়ক আলামিন হক টরিক, মাহাবুব আলম, আরাফাত মল্লিক, নুহু মণ্ডল, সাইফুল ইসলাম, শহিদুল হক, জামাল উদ্দিন, আজগার আলী, এনামুল হক, উমর আলী।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী