মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় গাঁজা সেবন করায় একজনের দুই মাসের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২৬ ইং
দামুড়হুদায় গাঁজা সেবন করায় একজনের দুই মাসের কারাদণ্ড

দামুড়হুদায় গাঁজা সেবন করার অপরাধে হাবিবুর রহমান নামের একজনকে দুই মাসের কারাদণ্ড ও ১ শত জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল  রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে পরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান উপজেলার উজিরপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী