মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৭ জনকে জরিমানা

মোটরযান আইনে আদায় ১ লাখ ৬৬ হাজার টাকা
  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৭ জনকে জরিমানা

চুয়াডাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মোটরযান আইনের বিভিন্ন ধারায় ৩৭ জনকে মোট ১ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের চারটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট ভালাইপুর, বড়বাজার হাসান চত্বর, কোর্ট মোড় ও একাডেমি মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো, হেলমেট ব্যবহার না করা, ট্রিপল রাইডিংসহ বিভিন্ন অনিয়মে জরিমানা আদায় করা হয়। এসময় লাইসেন্স ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়।


জেলা পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা কমানো এবং আইন মেনে যানবাহন চালনায় চালকদের সচেতন করতে এ অভিযান চালানো হয়েছে। শহরের শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। অভিযানে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হুমায়ুন, পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হাসান ও টিআই সোহেল, সার্জেন্ট নবাব, টিএসআই ইউনুসসহ সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী