স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন টিম ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এই নতুন টিম গঠন করা হয়। নবগঠিত টিমে ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহাবুব ইসলাম আকাশ।
ইভেন্ট ও প্রোগ্রাম ফোকাল হিসেবে দায়িত্ব পালন করবেন মোছা. নুসরাত জাহান রোজা ও মো. মাসুদ মৃধা। কমিউনিটি এনগেজমেন্ট ফোকাল হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহিন বিল্লাহ ও নুসরাত জাহান মাউলি। মিডিয়া ও আউটরিচ ফোকাল হিসেবে দায়িত্ব পালন করবেন সুমন সরকার ও মো. জাহিদুর রহমান। এছাড়া জেন্ডার ইনক্লুশন ও ইয়ুথ এনগেজমেন্ট ফোকাল হিসেবে দায়িত্ব পেয়েছেন নিতু ইসলাম।
একই সঙ্গে চুয়াডাঙ্গা জেলায় সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে সহায়তার জন্য কোর সংযোগ ভলেন্টিয়ার্স হিসেবে যুক্ত হয়েছেন মো. পলাশ হোসেন, মোছা. মুক্তা পারভীন, মো. ফাহমিদ ফারুক, সাবিকা ইয়াসমিন শোভা, আহামেদ ফায়েক, মো. তানজির হাসান, ফাবিয়া ফারজানা ইসলাম, মো. তাসলিম আল মাহমুদ, মো. সাদী হাসান, মো. শাহীন সরকার, প্রজ্ঞা ফারিবা হক, মো. মেজবাউর রহমান রণক, মো. আব্দুল মান্নান, জেড এম জেড জুনাহিদুর রহমান, মো. সিয়াম আলী, মো. জাহিদুর রহমান, আজমাইন শাদিক আরাফ, ইবনে ইউসুফ আল সাফিন, নিতু ইসলাম, মো. জাভেদ ওমর, জারিন তাসনিম বন্না, মো. হামিদ উদ্দিন, মো. মাসুম বিল্লাহ, মো. শাহরুক খান ও জান্নাতুল ফেরদৌস ছন্দা।
সংযোগ ভলেন্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলার নবগঠিত এই টিমের মাধ্যমে ভবিষ্যতে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক