মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মোহাম্মদ ওবায়দুল্লাহ ও দিলরোজ বেগমের সৌজন্যে ও অধ্যাপক সিদ্দিকুর রহমানের সহযোগিতায় গতকাল শনিবার এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এ কে এম আলী আখতারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) অধ্যাপক সিদ্দিকুর রহমান।


আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, মো. আব্দুল হালিম, এ কিউ এম আলফাজ উদ্দিন, এম এম আলাউদ্দীন, মো. আবু বকর, এস এম হেলাল নূর, মো. আমিরুল ফারুক, মো. আশরাফুল হক, মো. রাশিদুল ইসলাম পতন, নজির আহমেদ, এস এম আব্দুল মোমিন ও এস এম মাহবুবুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, চলতি শীত মৌসুমে চুয়াডাঙ্গায় প্রচণ্ড শীত পড়ায় পারিবারিক উদ্যোগে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে কম্বল সংগ্রহ করা হয় এবং সেগুলো বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। তিনি জানান, দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণের জন্য বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখাকে ৫০টি কম্বল প্রদান করা হয়েছে।


কম্বল বিতরণ করতে পারায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে প্রধান অতিথি অধ্যাপক সিদ্দিকুর রহমান উপস্থিত দরিদ্র শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী