চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মতিউর রহমান মিশর। তিনি সংগঠনটির বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মোন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন। গতকাল বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মতিউর রহমান মিশর বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব।
এদিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় মতিউর রহমান মিশরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সাবেক ছাত্রদল নেতা মতিউর রহমান মিশর দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
সমীকরণ প্রতিবেদক