মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২৬ ইং
আলমডাঙ্গায় নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- কার্যক্রম নিষিদ্ধ আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাকিল (৫২)। তিনি বাড়াদি গ্রামের সৌরভের ছেলে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে আলমডাঙ্গা থানা-পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে বাড়াদি ইউনিয়নের নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। 
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী