মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় বীর মুক্তিযোদ্ধার আবুল কাশেম চিশতির ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২৬ ইং
দর্শনায় বীর মুক্তিযোদ্ধার আবুল কাশেম চিশতির ইন্তেকাল

দর্শনায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি (৭৬) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। গতকাল শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কেরুজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের সন্তান তবে তিনি চাকরি সূত্রে দর্শনা আনোয়ারপুরের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


গতকাল শুক্রবার বিকেলে কেরুজ ক্লাব মাঠে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওবাইদুর রহমান সাহেল উপস্থিত থেকে  জেলা পুলিশের একদল চৌকস টিম গার্ড অব অনার প্রদানের পর রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রাম চন্ডিপুর খামার পাড়ায় তার বাবার পাশে রাত ৯টার দিকে সমাহিত করা হয়।


এসময় দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসানাত, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টু, বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আ. খালেক, কুষ্টিয়া লালন একাডেমির আলম হোসেন, আবু জাফর সাইদ, জুলফিকার,  হাফিজ মাস্টার, ওহিদুল ইসলাম চিশতি, বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ও বাউল পরিষদের সভাপতি মনিরুজ্জামান ধীরু বাউলসহ কয়েক'শ মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী