মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

ভারতে যাওয়ার সময় দুজন আটক

  • আপলোড তারিখঃ ০৩-০১-২০২৬ ইং
ভারতে যাওয়ার সময় দুজন আটক

জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৫৮ বিজিবি। বিজিবি সূত্র জানায়, গত বৃহস্পতিবার ব্যাটালিয়নের অধীনস্থ পলিয়ানপুর, রাজাপুর, জীবননগর ও কুমিল্লাপাড়া বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি ভারতীয় গাঁজা, ৪৬ বোতল ভারতীয় মদ এবং ৮৩৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া কুমিল্লাপাড়া বিওপি এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে এক পুরুষ ও এক নারীসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী