বিএনপির চেয়ারপার্সন, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনায় চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর, বাদ আসর, বাদ মাগরিব ও বাদ এশা- দিনব্যাপী দোয়া, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, কাঙালি ভোজ, আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দৌলতদিয়াড় কোরিয়াপাড়ায় এ দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সনই নন, তিনি এ দেশের গণতন্ত্রের এক অবিচল প্রতীক। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যাঁরা দেশ পরিচালনায় দৃঢ়তা, দেশপ্রেম ও আপসহীন নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন- বেগম খালেদা জিয়া তাঁদের অন্যতম। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ, তাঁর সংগ্রাম ও তাঁর ত্যাগ চিরদিন এ জাতিকে পথ দেখাবে। তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, বারবার নির্যাতনের শিকার হয়েছেন, কারাবরণ করেছেন, কিন্তু কখনো মাথানত করেননি। দেশের মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তিনি জীবনের শেষ দিন পর্যন্ত আপসহীন ছিলেন। রাষ্ট্রক্ষমতায় থাকাকালে তিনি গ্রামগঞ্জের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজকের এই দোয়া মাহফিল শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের জন্য আত্মসমালোচনারও সময়। বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজ- দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম- এ দায়িত্ব এখন আমাদের কাঁধে।’ তিনি আরও বলেন, ‘আমি চুয়াডাঙ্গার বিএনপির নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই- ব্যক্তিগত মতভেদ ভুলে দলীয় ঐক্য সুসংহত করুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পথ অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও শক্তিশালী করুন।
পরিশেষে, মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করি- তিনি যেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করেন।’
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইবাদত হোসেন, সহসভাপতি মিজানুর রহমান মিজান, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতিয়ার হোসেন আখতার, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুউর রহমান রনা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আপেল মাহমুদ, সদস্যসচিব ইউসুফ আলী প্রমুখ।
অপর দিকে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। গতকাল শুক্রবার বাদ আসর ভি জে স্কুল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়ায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি মো. সাইফুল ইসলাম, হুমায়ূন কবির আকাশ, নাঈম হাসান, শাহাবুদ্দীন আহমেদ, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাদ্দাম হোসেন, শাকিল আহমেদ টুটু, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, শাহাজান আলী সান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিক আহমেদ ইরান, ইকরামুল হক, রাশিদুল ইসলাম, অর্থ সম্পাদক খন্দকার রিজন আহমেদ, ক্রীড়া সম্পাদক বিক্রম সাদিক মিলন, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত, আপ্যায়ন সম্পাদক শুকুর আলী,সহযোগোযোগ সম্পাদক নাজমুল হাসান, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন সবুজ, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক ইনতিয়ার হক স্বপ্নীল, সিনিয়র সহসভাপতি রিফাত উল হক, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সভাপতি মাহমুদুল হাসান সান, চুয়াডাঙ্গাগা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান কনক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল ইকবাল, জেলা সদস্য রাহাত উল হক প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আবু সুফিয়ান।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ এশা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপসহীন নেত্রী। তাঁর আত্মত্যাগ ও নেতৃেত্ব দেশের মানুষ কখনো ভুলবে না। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন,এটাই মহান আল্লাহর কাছে আমাদের একমাত্র চাওয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোস্থফা হোসেন, পৌর ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন,হুমায়ন কবির, আওয়াল কবির, মিলন মালিথা, রেজাউল, মিলন, আক্তার, অনিক, সাইফুল, রতন, আলহাজ, বিল্লাল, মানিক, রতন, অনিক প্রমুখ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির শান্তি কামনা এবং বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের উদ্যোগে স্থানীয় সত্যনারায়ণ মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট আলমডাঙ্গা শাখার আহ্বায়ক মরিমল কুমার কালু ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা সনাতন ধর্মাবলম্বীরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক জয় কুমার বিশ্বাস, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পলাশ আচার্য, বিজয় কুমার সিহি, হারান অধিকারী, উৎপল দত্ত, শম্ভু দত্ত, দিপ্তি দত্ত, অশ্বিনী পরমানিক, গোপেন ভট্টাচার্য, রতন সাহা, আনন্দ পাল, সন্দীপ কর্মকার, সুশীল কর্মকার, রবীন্দ্র দাস, অনুপ ঘোষ, নিরঞ্জন পরমানিক, জন বিশ্বাস, কল্লোল অধিকারী, মিহির বিশ্বাসসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ। অনুষ্ঠানে প্রার্থনা পরিচালনা করেন সত্যনারায়ণ মন্দিরের পুরোহিত সনু শর্মা।
হাটবোয়ালিয়া:
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ পাঠ এবং বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে মরহুমা নেত্রীর বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, বড়বোয়ালিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, যুবদল নেতা সাইদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দর্শনা:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দর্শনা পৌরসভা এলাকার বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে দর্শনা পৌরসভার বিভিন্ন মসজিদে তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এসময় মসজিদের মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এদিকে পরানপুর ও শান্তিপাড়া আবাসন প্রকল্প এলাকাতেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আছর আবাসন প্রকল্পের জামে মসজিদে দোয়া ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আবাসন প্রকল্প জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. জিল্লুর রহমান। এছাড়া পরানপুর রিফিউজি কলোনি জামে মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম পৃথকভাবে দোয়া মাহফিল পরিচালনা করেন। পরবর্তীতে আবাসন প্রকল্পের উদ্যোগে বাদ মাগরিব কাঙালি ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। এছাড়া উপস্থিত ছিলেন শফিউদ্দিন, শহিদুল ইসলাম, কিতাব আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে, দর্শনায় পৌর ছাত্রদল, যুবদল ও রেলবাজার দোকান মালিক সমিতির আয়োজনে পৃথকভাবে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আছরের নামাজের পর পৌর ছাত্রদল ও যুবদলের আয়োজনে দর্শনা সরকারি ফুড গোডাউনের সামনে ও রেলবাজার দোকান মালিক সমিতির আয়োজনে মুক্ত মঞ্চের সামনে বাজার কমিটির অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শারিফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বিদ্যুৎ, যুবদলের সদস্য আকাশ খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল হাসান সান্ত, কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ। এদিকে রেলবাজার দোকান মালিক সমিতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা রেলবাজার কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন, সহসভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান রিফাত সহ রেল বাজার দোকান মালিক সমিতির অন্যান্য নেতা ও ব্যবসায়ী বৃন্দ। দোয়া পরিচালনা করেন, দর্শনা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি জুনায়েদ আল আজাদ।
জীবননগর:
জীবননগরে বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর জীবননগরের মসজিদগুলোতে এই দোয়ার আয়োজন করা হয়। এছাড়া সীমান্ত ইউনিয়ন বিএনপি, জীবননগর ৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং জীবননগর উপজেলা, পৌর, ডিগ্রি কলেজ ও মাদ্রসা ছাত্রদল পৃথক পৃথক ভাবে বিকেলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়ার আয়োজন করে। সীমান্ত ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, সীমান্ত ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. বদর উদ্দীন বাদল, সহসভাপতি মো. বিপ্লুর রহমান, সীমান্ত ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আয়ুব আলী বিশ্বাস প্রমুখ। সভাপতিত্ব করেন সীমান্ত ইউনিয়ন বিএনপি সভাপতি মো. ওসমান গণি। জীবননগর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইমরান হোসেন পলাশ ও সাধারণ সম্পাদক পল্টু মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু এবং সংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। এদিকে ছাত্রদলের দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন। উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব রিমন, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, পৌর ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য শ্রাবণ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ প্রমুখ।
আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন আপসহীন নেত্রী, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আছরের নামাজের পর আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক তোতা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল ছাত্রনেতা সেলিম আকতার খান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুপার ফাইভ নেতা রফু উদ্দীন, বজলুর রহমান, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের সাবেক আহ্বায়ক শেখ আরিফুজ্জামান আরিফ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ এবং মহিলা দলের নেত্রী ইয়াছমিন আরা মনি। অনুষ্ঠানে মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া খাঁপাড়া-পাঠানপাড়া বায়তুল নূর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজিজুল হক খান সোহাগ। অপরদিকে সারা দেশের ন্যায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সর্বপ্রথম ও পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদসহ আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল মসজিদে একযোগে বিএনপি চেয়ারপার্সন, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ।
হাসাদাহ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় হাসাদাহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব হাসাদাহ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
হাসাদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ আব্দুস সালাম মাস্টার সভাপতিত্বে দোয়া মাহফিল আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি শফিকুল আলম লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, থানা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সামছুল আলম (বিডিআর অব:) ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সমীকরণ প্রতিবেদক