মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২৬ ইং
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আছরের নামাজের পর চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবুর আন্দুলবাড়ীয়া গ্রামের বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ ও সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বক্তব্য দেন দেশের রাইজিং গ্রুপের ডাইরেক্টর জুলফিকার মামুন খান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান বাবু, জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, ইউনিয়ন কৃষক দলের সাবেক আহ্বায়ক শেখ আরিফুজ্জামান আরিফ এবং বর্তমান সাধারণ সম্পাদক তোতা মিয়া।


এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মুক্তার, যুগ্ম আহ্বায়ক শাহিন উদ্দীন, ইসমাইল হোসেন রোপন, ইউনিয়ন মহিলা দলের নেত্রী ইয়াছমিন আরা মনি, আজিজুল হক সোহাগ খানসহ দলীয় নেতা-কর্মীরা। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া খাপাড়া-পাঠানপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা জয়নাল আবেদীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহাগ খান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী