মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২৫ ইং
দর্শনায় ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর মাদক বিরোধী অভিযানে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দর্শনা থানাধীন বেগমপুর ফুলতলাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযানকালে বেগমপুর ফুলতলাপাড়া গ্রামের মো. বাবু প্রধান (৪২)-কে তার নিজ বসতবাড়ির উঠান থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত আমিন উদ্দিন প্রধানের ছেলে। গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ২০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই সৌমিত্র সাহা, এসআই আশিকুর রহমান, এএসআই মো. আবু আল ইমরান ও এএসআই মো. মোত্তালেব হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী