মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

অচল সেচব্যবস্থা, ক্ষতির মুখে কৃষক
  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৫ ইং
আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের নিমতলা ও খামার মাঠ এলাকায় পল্লী বিদ্যুতের ৪টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে এসব চুরির ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাংবাড়ীয়া গ্রামের বাসিন্দা রাজু আহম্মেদের সেচ মোটরে স্থাপিত ১টি ট্রান্সফরমার এবং একই গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য সুজন আলী মেম্বারের খামার মাঠে অবস্থিত বোরিংয়ের ৩টি ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে চোরেরা। 
ট্রান্সফরমার চুরির ফলে মোটর সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে। এতে সেচ কার্যক্রম বন্ধ থাকায় মাঠে থাকা ফসল মারাত্মক ক্ষতির ঝুঁকিতে পড়েছে। শুষ্ক মৌসুমে বোরিংনির্ভর কৃষিকাজ ব্যাহত হওয়ায় সব মিলিয়ে কৃষকরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।


এলাকাবাসীরা জানান, ভাংবাড়ীয়া ইউনিয়নে এর আগেও একাধিকবার পল্লী বিদ্যুতের বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। কিন্তু এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দুর্বৃত্তচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তার, রাত্রীকালীন টহল জোরদার এবং বিদ্যুৎ স্থাপনাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


এ ঘটনায় ভুক্তভোগীরা আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনসহ চোরচক্র শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে পুলিশ আশ্বাস দিয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী