মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বাবু খানের মনোনয়নপত্র জমা

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৫ ইং
দামুড়হুদায় বাবু খানের মনোনয়নপত্র জমা

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার উবায়দুর রহমান সাহেলের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সোমবার বেলা দেড়টায় তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এসময় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত থেকে প্রার্থীকে শুভেচ্ছা ও সমর্থন জানান। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়নপত্র জমা শেষে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু সাংবাদিকদের বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং ভোটারদের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ের ব্যাপারে আশাবাদী। উল্লেখ্য, চুয়াডাঙ্গা-২ আসনকে ঘিরে এবারের নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।


মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক আহম্মদ আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবীব, দর্শনা পৌর সমন্বয়ক খন্দকার শওকত আলী ও দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি খোকন মিয়া।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী