মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সামাজিক মাধ্যমে বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে

আলমডাঙ্গায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন
  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২৫ ইং
সামাজিক মাধ্যমে বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে জিল্লুর রহমান ওল্টু বলেন, গত ২৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব চ্যানেল ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে আমার একটি বক্তব্য আংশিক খন্ডিত অংশ এডিট করে আমাদের প্রতিপক্ষ একটি বিশেষ রাজনৈতিক দল তাদের রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে এই ধরনের মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচার করেছে।


তিনি এই মিথ্যা বানোয়াট নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকৃতপক্ষে ওই তারিখে ডাউকী ইউনিয়নের হাউসপুর মোড়ে বিএনপির ছোট কর্মী সভা ছিল। ওই সভায় আমাদের দলের আরেকটি গ্রুপের কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিল। মূলত তাদের উদ্দেশ্যেই আমর বক্তব্য ছিল এরকম, তোমরা যেহেতু আমাদেরই দলের একজন কেন্দ্রীয় নেতার অনুসারী ছিলে। একটি মানুষ সবার কাছে ভালো হতে পারে না। সবারই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে। মো. শরীফুজ্জামান শরীফের পক্ষে তোমরা না থাকার পরেও শরীফের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কেন্দ্রীয় বিএনপি ঠিকই শরীফের ওপরে আস্থা রেখে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রতীক তার হাতে তুলে দিয়েছে। তোমরা যেহেতু বিএনপি করার কারণে অনেক হামলা, মামলার শিকার হয়েছো, তাই আমি মনে করি তোমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতীকে ভোট করো তাহলে মো. শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গা-১ আসনে এমপি নির্বাচিত হবে। আমার এই বক্তব্য কাট করে একটি বিশেষ মহল নিউজ প্রচার করেছে। আমি এই মিথ্যে ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


জিল্লুর রহমান ওল্টু আরও বলেন, আপনারা অবগত আছেন। একটি বিশেষ রাজনৈতিক দল বর্তমান সরকারকে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দাওয়া দিয়ে নির্বাচনকে বিলম্ব করার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় গণতন্ত্র এবং নির্বাচনে বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অসংখ্য নেতাকর্মী গুম, খুন, হামলা ও মামলার শিকার হয়েছে। তারপরও আমাদের আন্দোলন থেমে থাকেনি।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিলন, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, যুবদল নেতা শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তন্ময় প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী