সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দু’দফায় জানাজা শেষে মায়ের কবরের পাশে সমাহিত বিএনপি নেতা ধুন্দু

  • আপলোড তারিখঃ ১২-১১-২০১৭ ইং
দু’দফায় জানাজা শেষে মায়ের কবরের পাশে সমাহিত বিএনপি নেতা ধুন্দু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহসভাপতি, উথলী ইউনিয়ন পরিষদের তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান (সাবেক) হাজী সাইদুর রহমান ধুন্দুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দু’দফায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে বেলা ১১টার দিকে লাশবাহী ফ্রিজিং ভ্যান জীবননগর পৌর ঈদগাহ ময়দানে এসে পৌছায়। সাড়ে ১১টার দিকে সেখানে মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ নেয়া হয় নিজ গ্রাম উথলীতে। দুপুর ২টার সময় সেখানে দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন হয়। হাজী সাইদুর রহমান বিশ্বাস ধুন্দু উথলী বিশ্বাসপাড়ার মৃত খলিলুর রহমান বিশ্বাসের বড় ছেলে এবং একই পাড়ার হাজী মো. আতিয়ার রহমান বিশ্বাসের (লিলু মিয়া) জামাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দু’কন্যা ও দু’ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। হাজী সাইদুর রহমান ধুন্দুর নাজাজে জানাযায় অংশগ্রহন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী আরিফুল হক, বিএনপি নেতা আক্তারুজ্জামান, আবুল কালাম আজাদ, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. হান্নান প্রমুখ।    এদিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা- ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মাহমুদ হাসান খাঁন বাবু, আহবায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফ, জীবননগর পৌরসভার সাবেক মেয়র নোয়াব আলী, জীবননগর থানা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান, জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আযাদ, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ। হাজী সাইদুর রহমান ধুন্দু গত ১৫ই সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উথলী বিশ্বাসপাড়াস্থ শ্বশুরবাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া শেষে নীল রঙের (ঢাকা মেট্রো- ঘ ১৩-৪১২৫) নিজস্ব প্রাইভেটকারযোগে সহধর্মিণী পারভীন সুলতানা বন্যাকে (৫০) নিয়ে জীবননগরের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যি উথলী রেলগেট পারাপারের সময় রেল লাইনের উপরে উঠতেই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে ততক্ষণে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস (৭২৫, আপ) ট্রেন তাঁদের গাড়িটিকে ধাক্কা দিয়ে চলে যায়। ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে এসে দু’জনকেই উদ্ধার করে। পরে স্থানীয় ও পরিবারের সদস্যদের সহায়তায় গুরুতর জখম অবস্থায় হাজী সাইদুর রহমান ধুন্দুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও তার স্ত্রীকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। রাতে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নিয়ে প্রথমে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে ৭২ ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে অবস্থার আরও অবনতী হলে তাকে করোনারি কেয়ার ইউনটে রাখা হয়। এরপর অবস্থার কোন পরিবর্তন না হলে ঢাকা পিজি হাসপাতালে এবং সর্বশেষ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে অবস্থার অবনতির একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। শেষ পর্যন্ত রাত ১১ টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড