মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৮ বছর পর প্রবাস থেকে ভাংবাড়ীয়ায় ফিরলেন যুবদল নেতা মজিবুল

ফুলের সংবর্ধনা ও মোটরসাইকেল শোভাযাত্রা
  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২৫ ইং
৮ বছর পর প্রবাস থেকে ভাংবাড়ীয়ায় ফিরলেন যুবদল নেতা মজিবুল

স্বৈরাচার সরকারের শাসনামলে রাজনৈতিক নির্যাতন ও একাধিকবার কারাবরণের শিকার ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবদল নেতা মজিবুল ইসলাম দীর্ঘ ৮ বছর পর সৌদি আরব থেকে নিজ এলাকায় ফিরে এসেছেন। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভাংবাড়ীয়া ইউনিয়নজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


গতকাল রোববার বিকেল চারটায় ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে তাকে ফুলের মালা পরিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, রাজনৈতিক দমন-পীড়নের সময় মজিবুল ইসলাম ছিলেন রাজপথের একজন সাহসী সৈনিক। প্রবাসে থেকেও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। অনুষ্ঠান শেষে মজিবুল ইসলামকে সঙ্গে নিয়ে ভাংবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এক বিশাল আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মজিবুল ইসলামের প্রত্যাবর্তনে ভাংবাড়ীয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং বিএনপি ও যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী