মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরু চিনিকলে ট্রাক্টরের টলির টায়ার বিস্ফোরণে দুই শ্রমিক আহত

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২৫ ইং
কেরু চিনিকলে ট্রাক্টরের টলির টায়ার বিস্ফোরণে দুই শ্রমিক আহত

দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চিনিকলের গ্যারেজে ট্রাক্টরের টলির টায়ার বিস্ফোরণ হয়ে দুজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে কেরু চিনিকলের হাওয়া ঘরে ট্রাক্টরের টলির টায়ার খোলার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে রঘুনাথপুর গ্রামের নাসীর উদ্দিন (৩৫) এবং শ্যামপুর সাকা বিশ্বাসের ছেলে শাহাবুদ্দিন ওরফে বশির উদ্দিন (৪০) মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই কেরু গ্যারেজের ইঞ্জিনিয়ার আবু সাঈদ আহত দুই শ্রমিককে কেরুর একটি পিকআপ ভ্যানে করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু (জাতীয় অর্থোপেডিক) হাসপাতালে রেফার্ড করেন। খবর পেয়ে কেরুজ চিনিকলের শ্রমিক নেতৃবৃন্দ আহতদের খোঁজখবর নেন এবং তাদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী