মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার পরানপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২৫ ইং
দর্শনার পরানপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

দর্শনার পরানপুর গ্রামে আসানুল ইসলাম ওরফে রাজা মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাতের কোনো এই ঘটনা ঘটে। রাজা মিয়া পরানপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে।  পারিবারিক সূত্রে জানা যায়, রাতে তার মা রোজিনা খাতুন ভাত খাওয়ার জন্য থালা প্রস্তুত করে খাটের পাশে রেখে এলেও তিনি তা খাননি। রোববার সকালে ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার। এ সময় তার মোবাইল ফোনে ভিডিও চালু ছিল এবং কানে হেডফোন লাগানো অবস্থায় ছিল বলে জানায় স্বজনরা।


খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে দর্শনা থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বাড়িতে শত শত মানুষ ভিড় জমায়। নিহতের স্ত্রী রেশমা খাতুন জানান, ‘রাতে আমার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছিল। সে ঢাকায় একটি ট্রান্সপোর্টে চাকরি করত। গত কোরবানির ঈদে বাড়ি এসে আর ঢাকায় ফিরে যায়নি। বেকার অবস্থায় ছিল।’


দর্শনা থানার অফিসার ইনচার্জ সুলতান মাহমুদ জানান, ‘পারিবারিকভাবে শ্বশুরবাড়ির সঙ্গে কিছু বিষয় নিয়ে বিরোধের কথা শোনা যাচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হচ্ছে।’[ ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী