মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেলগাছি ইউনিয়ন বিএনপি নেতার মায়ের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২৫ ইং
বেলগাছি ইউনিয়ন বিএনপি নেতার মায়ের ইন্তেকাল

আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেনের মা রিজিয়া খাতুন (৯১) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল  রোববার বেলা ১১টায় বেলগাছি মন্ডলপাড়া নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার জানাজা নামাজ গতকাল বাদ আছর বেলগাছি গ্রামের বোর্ড বাজার ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুমার জানাজা নামাজে অংশ নেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, বেলগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি  ঝণ্টু মালিতা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া হোসেন শান্ত প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী