শিক্ষক-অভিভাবক আলোচনা সভা
- আপলোড তারিখঃ
১২-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গা এ.আর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজে
শিক্ষক-অভিভাবক আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা এআর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজে টিচারস-প্যারেন্টস মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে সাড়ে ৯টা পর্যন্ত দেড়ঘন্টা ব্যাপী স্কুল ক্যাম্পাসে এ মতবিনিময় সভা চলে। সভায় অভিভাবকরা উপস্থিত হয়ে খোলামেলা মতামত প্রকাশ করেন। স্কুলের অধ্যক্ষ ড. এমএ সবুর তাঁর বক্তব্যে পরবর্তী বছরের বিভিন্ন পরিকল্পনাসহ চলতি বছরের সফলতা বিষয়ে দীর্ঘ আলোকপাত করেন। তিনি বলেন ‘স্কুলের চেয়ারম্যান ড. এআর মালিক স্কুল থেকে কোন আর্থিক সুবিধা ভোগ করতে চান না, তিনি এলাকার স্বার্থে এ স্কুলটাকে খুলনা রিজিওনের মধ্যে একটা ভাল নামকরা স্কুল হিসাবে দাঁড় করাতে চান। আশা করি আমরা সে জায়গায় যেতে পারব। তিনি আরো বলেন, জিদিন ইউনিভারসিটি অব সৌদি এ্যারাবিয়া থেকে লেকচারার অব লিংগিস্টিক প্রফেসর ড. রাবেয়াকে প্লেন ভাড়া দিয়ে যশোর এয়ারপোর্ট দিয়ে আমরা নিয়ে আসি এবং আমাদের টিচারদের ট্রেনিং করিয়ে নিয়েছি। আমরা স্কুলের শিক্ষার্থীদের বহনের জন্য তিনটা গাড়ি নিয়েছি। একটা দামুড়হুদা রুটে, আরো একটা ভালাইপুর রুটে এবং অন্যটা সরোজগঞ্জ রুটের শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে। সুবিশাল পার্ক আমাদের স্কুলে রয়েছে; ডিজিটাল এটেন্ডেন্স এ বছর চালু হবে; ক্লাসে প্রজেক্টরের ব্যাবহার চলমান রয়েছে। শেষে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্কুলের শিক্ষক হাফিজুর রহমান কাজল, শাহানেওয়াজ মালিক টিকো, মারমিয়া মুসতারিন শর্মি। উপস্থিত ছিলেন ম্যাডাম খাদিজা ও ফারিয়া।
কমেন্ট বক্স