মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হৃদ্‌রোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার প্রতিরোধে আলমডাঙ্গায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৫ ইং
হৃদ্‌রোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার প্রতিরোধে আলমডাঙ্গায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

হৃদ্‌রোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে আলমডাঙ্গায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।


কর্মশালায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন ডা. হাদি জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।


কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন ও ডা. শৌভিক রায় এবং সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান। এছাড়া উপস্থিত ছিলেন লজিস্টিক অফিসার মো. রাশেদুজ্জামান, ফিল্ড মনিটরিং অফিসার মো. মাহফুজুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সরকারের চলমান কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমামসহ ধর্মীয় নেতা এবং স্কুল-কলেজের শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ প্রশিক্ষণে আলমডাঙ্গা উপজেলার ৪৪টি কমিউনিটি ক্লিনিকের সকল কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং কমিউনিটি গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী