মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় জাকের পার্টির ছাত্রফ্রন্টের দাওয়াতি মিশন

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৫ ইং
কার্পাসডাঙ্গায় জাকের পার্টির ছাত্রফ্রন্টের দাওয়াতি মিশন

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির ছাত্রফ্রন্টের আয়োজনে দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে এই দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা ছাত্রফ্রন্টের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর নেতৃত্বে আসবে জাকের পার্টি। এদেশের মানুষকে শান্তিতে ও সুখে রাখতে পারে একমাত্র জাকের পার্টি। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ও জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, কেন্দ্রীয় পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রফ্রন্টের সভাপতি সাইম শাহরিয়ার প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী