মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সদাবরী মায়া প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৫ ইং
সদাবরী মায়া প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরীতে মায়া প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে আজিজুল্লাহ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলটির অধ্যক্ষ মাও. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেম্বার আলী গাইন, সাংবাদিক মেহেদী হাসান মিলন, বুইচিতলা বড়বলদিয়া দাখিল মাদ্রাসার এবতেদায়ী প্রধান কাজল রেখা। অনুষ্ঠান পরিচালনা করেন আক্তারুজ্জামান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী