মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিএনপি নেতার জন্য মিলাদ মাহফিল

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় বিএনপি নেতার জন্য মিলাদ মাহফিল

আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের বাঁশবাড়ীয়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলীর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় বাঁশবাড়ীয়া স্কুল মাঠে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি মুনছুর আলী সভাপতিত্ব করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। তিনি বলেন, মরহুম হায়দার আলী ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। দল ও এলাকার মানুষের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতবাসী করেন।


বিশেষ অতিথির বক্তব্যে ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু বলেন, হায়দার আলী আজীবন বিএনপির আদর্শে বিশ্বাসী ছিলেন। দুঃসময়ে তিনি দলের পাশে থেকে কাজ করেছেন। তার মৃত্যুতে দল একজন পরীক্ষিত কর্মীকে হারালো। জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, হায়দার আলী ছিলেন ত্যাগী ও সৎ রাজনীতির প্রতীক। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।
এসময় আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, স্বেচ্ছাসেবক দল নেতা ডা. মো. কাতব আলী, ইউনিয়ন যুবদল নেতা মজিবুল ইসলাম। বক্তারা মরহুমের রাজনৈতিক ও সামাজিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বুজলুল রহমান (লুডু), যুবদল নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা নাছিম উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নাসির উদ্দিন। দোয়া শেষে মরহুম হায়দার আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী