চুয়াডাঙ্গায় অটো উল্টিয়ে তিন যুবক জখম
- আপলোড তারিখঃ
১২-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ছাগল ফার্মের অদূরে অটো উল্টিয়ে তিন যুবক গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের মাঝেরপাড়ার হেলালের ছেলে লিয়ন (১৮), একই এলাকার মওলা বক্সের ছেলে আমির হামজা (১৮) ও শাকিল (২০)। জানা গেছে, গতকাল দুপুরে যুবলীগের প্রোগ্রাম শেষ তিন বন্ধু অটোযোগে আলমডাঙ্গায় যাচ্ছিল। পথিমধ্যে ছাগল ফার্মের অদূরে ব্যাকের কাছে পৌছালে একটি পরিবহনের সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে অটোটি। পরে উলটে পাশের গর্তে পড়ে যায়। এতে লিয়ন, আমির হামজা ও শাকিল গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা লিয়ন ও শাকিলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও আমির হামজাকে হারদী হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, শাকিলকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি ও লিয়নের বাম পা ভেঙে গুড়ো হয়ে গেছে। দু’জনকে ভর্তি করা হয়েছে।
কমেন্ট বক্স