মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের তালিমি মজলিস

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের তালিমি মজলিস

বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা সদর থানা শাখার উদ্যোগে তালিমি মজলিস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ এশা চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ তালিমি মজলিস অনুষ্ঠিত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা সদর থানা শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ বিন বাশার। মজলিসে সভাপতিত্ব করেন সদর থানা শাখার সভাপতি মুফতি আহমাদ যুবায়ের। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও শুরা সদস্য মাওলানা জহিরুল ইসলাম।


তালিমি মজলিসে ইসলামী চেতনা জাগরণ, আদর্শ সমাজ বিনির্মাণ এবং সংগঠনের দায়িত্বশীলদের দ্বীনি শিক্ষা ও আদর্শে বলিয়ান করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহিরুল ইসলাম বলেন, আদর্শ ও ঈমানদার নেতৃত্ব গঠনে তালিমি কার্যক্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের লক্ষ্য ও কর্মপদ্ধতি সুস্পষ্টভাবে অনুধাবন করে দায়িত্বশীলদের মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে হবে।


তিনি আরও বলেন, তালিমি মজলিসে সাংগঠনিক আলোচনার চেয়ে ইসলাহী ও দ্বীনি আলোচনা প্রাধান্য পাওয়া উচিত। আত্মশুদ্ধি, আমল ও আদর্শ চরিত্র গঠনের মাধ্যমে দায়িত্বশীলদের নিজেদের প্রস্তুত করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা শাখার বাইতুলমাল সম্পাদক মাওলানা ওয়াহেদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত মজলিসে আরও বক্তব্য দেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাওলানা বশির আহমাদ, আস-সুফফা রহমানিয়া কওমি মাদ্রাসার পরিচালক মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।


এসময় সদর থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে তালিমি কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং আদর্শ সমাজ প্রতিষ্ঠায় দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী