মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার গোবিন্দহুদায় পূর্ব শত্রুতার জেরে মাল্টা বাগান কেটে দেওয়ার অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০২৫ ইং
দামুড়হুদার গোবিন্দহুদায় পূর্ব শত্রুতার জেরে মাল্টা বাগান কেটে দেওয়ার অভিযোগ

দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদায় বিবাদপূর্ণ জমির মাল্টা বাগান কেটে দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জোহরা হক বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের নুরুল হকের স্ত্রী জোহরা হক অভিযোগে উল্লেখ করেন, তাদের জমি সংক্রান্ত এক পক্ষের সাথে দীর্ঘদিন যাবৎ পূর্ব বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ওই পক্ষের লোকজন গত বুধবার সকালে বিবাদপূর্ণ জমিতে থাকা মাল্টা গাছগুলো ধরালো অস্ত্র দিয়ে কেটে দেয়। বিষয়টি অবগত হলে ভুক্তভোগী নারী মাঠে গিয়ে তাদের কে গাছ কাটতে নিষেধ করলে অভিযুক্তরা ওই নারীকে গালিগালাজ সহ খুন জখমের হুমকি দেয়। এসময় ওই ভুক্তভোগী নারী পালিয়ে আসেন। পরে পরিবারের সাথে আলাপ আলোচনা করে রাতেই ভুক্তভোগী নারী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী