মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নৈশভোজ ও দোয়া

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০২৫ ইং
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নৈশভোজ ও দোয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মৃত. আইয়ুব মেম্বারের ছোট ছেলে যুবদল কর্মী শাহীন রেজার ব্যক্তিগত উদ্যোগে নৈশভোজ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে কার্পাসডাঙ্গার হুদাপাড়ার গ্রামের মৃত আইয়ুব মেম্বারের জমির মাঠে ওই নৈশভোজ ও দোয়া অনুষ্ঠিত হয়।


নৈশভোজ অনুষ্ঠান শেষে মৃত আইয়ুব আলী মেম্বারের ছোট ছেলে যুবদল কর্মী শাহিন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ওলামা দলের সহসভাপতি আমিরুল ইসলাম, যুবদল নেতা মো. হাসিবুল ইসলাম প্রমুখ। শাহীন রেজা বলেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন, এটি সত্যি আনন্দের। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলেন মায়ের কোল ও প্রিয় জন্মভূমি, এখানে তিনি ফিরেছেন। আজ নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস আনন্দ দেখা যাচ্ছে। যে দিনটার অপেক্ষায় ছিল পুরো বাংলাদেশ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী