চুরির অপবাদে গাছের সাথে বেধেঁ মারধরের অভিযোগ
- আপলোড তারিখঃ
১২-১১-২০১৭
ইং
আলমডাঙ্গার পাইকপাড়ায় পূর্ব শত্রুতার জেরে
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মহিলা সহ এক ব্যক্তিকে মারধোরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের মারধর করে। রাতেই তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামে পক্ষে বিপক্ষে চলছে উত্তেজনা। অভিযোগে জানা গেছে, আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রহম আলীর ছেলে সিরাজুলের বাড়ির দুই পাশে একই গ্রামের মৃত আনছার আলীর ছেলে সাইফুল পোল্ট্রী খামার গড়ে তুলেছে। পোল্ট্রি খামারের বিষ্ঠার গন্ধে অতিষ্ট হয়ে প্রায় খামার সরিয়ে নিতে অনুরোধ করে। ওই অভিযোগে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গ্রামের দোকান থেকে বাড়ি ফেরার পথে সিরাজুরকে রাস্তা থেকে ধরে নিয়ে যায়। চোর অপবাদ দিয়ে একই গ্রামের সাইফুল, সুবারেক, রতন ও মারিফুল তাকে মারধর করতে থাকে। তার চিৎকারে সিরাজুলের চাচী আলেয়া বেগম ছুটে আসলে তাকেও মারধর করে। সিরাজুলকে দড়ি দিয়ে গাছের সাথে বেধেঁ রাখে। রাতেই গ্রামে সালিশের আয়োজন করে স্থানীয়দের মধ্যস্থায় তাকে ছেড়ে দেয়। রাত ১২টার দিকে তাদের দুজনকে অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সিরাজুল চিকিৎসা শেষে মামলার প্রস্তুতি নিচ্ছে সে জানায়। সরেজমিনে গেলে গ্রামবাসী ও অভিযুক্ত ব্যক্তিরা বলেন, সিরাজুল এলাকার চিহৃত চোর। ওই দিন গভীর রাতে বাড়ির পাশে চুরি উদ্দ্যেশে অন্ধকারে উৎ পেতে বসেছিলো। ঘরের বাইরে এসে টর্চ মারতেই পালানোর চেষ্টা করলে তাকে ধরে রাখা হয়। রাতেই সালিশের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সিরাজুলের নামে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডাইরী হয়েছে।
কমেন্ট বক্স