মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় শীতার্তদের পাশে প্রশাসন ও ব্যাংক

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৫ ইং
দামুড়হুদায় শীতার্তদের পাশে প্রশাসন ও ব্যাংক

দামুড়হুদা উপজেলায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও আর্থিক প্রতিষ্ঠান। গতকাল বুধবার পৃথক দুই স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়। জানা গেছে, দামুড়হুদা আন-নূর ইসলামী একাডেমী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবাইদুর রহমান সাহেল। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিটি শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেন। এসময় ইউএনও শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।


একইদিন বিকালে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় আল আরাফা ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শাখা পরিচালক মাওলানা আ. রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আউটলেট ম্যানেজার মো. শরিফুল ইসলাম।


বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা নার্সিং ইন্সট্রাক্টর মো. মাসুম বিল্লাহ, কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর রাসেল, মায়া প্রি-ক্যাডেটের পরিচালক মা. মতিয়ার রহমান, ব্যবসায়ী হাসান ইমামসহ স্থানীয় সমাজের বিভিন্ন প্রতিনিধি। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর রোকন আক্তারুজ্জামান, ব্যাংক ম্যানেজার আ. শুকুর, কর্মকর্তা ফারুক হোসেন ও বাদল মিয়া।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী