মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ২০০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেপ্তার ১

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২৫ ইং
আলমডাঙ্গায় ২০০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেপ্তার ১

আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে আলমডাঙ্গা মডেল স্কুলের সামনে তাঁর নিজ প্রতিষ্ঠানের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় আব্দুস সালামের কাছ থেকে আনুমানিক ছয় লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব স্পিরিট অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আব্দুস সালাম দীর্ঘ প্রায় চার বছর ধরে গোপনে রেক্টিফাইড স্পিরিটের ব্যবসা করে আসছিলেন। দোকানের নাম ও ঠিকানা প্রকাশ না করেই বিভিন্ন স্থান থেকে ক্রেতারা সেখানে এসে মাদক সংগ্রহ করতেন। গ্রেপ্তার আব্দুস সালাম পেশায় আগে শ্যামপুর হাইস্কুলের শিক্ষক ছিলেন। তাঁর বাবার নাম মৃত সামসুদ্দিন। তিনি আলমডাঙ্গা থানাপাড়া এলাকায় বসবাস করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী